সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ : ৩ যুবকের সাজা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়িতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে ধারণ করে নকল সরবরাহ করার অভিযোগে ৩ যুবককে ৭ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- বড়দরগাহ ইউনিয়নের সোলাগাড়ী গ্রামের ফজলুল হকের পুত্র শাহরিয়ার সজিব (১৫), শাহজাহান আলীর পুত্র ইনসাদ আলী (১৭), মিঠাপুকুর উপজেলার রঘুনাথপুর গ্রামের খোরশেদ আলীর পুত্র মেহেরুল আলম (১৬)।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে ভেন্ডাবাড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করতে গিয়ে তাদেরকে গ্রেফতার করে ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ । ওইদিন বিকালে তাদের পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএমএ মমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রবিউল ইসলাম।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী