রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডমিঙ্গোর কথা মুমিনুল উল্টে দিলেন!

news-image

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ মিঠুন-সৌম্য সরকারের রাওয়ালপিন্ডি টেস্টে ভূমিকা কী হবে জানা ছিল না। নাজমুল হোসাইন শান্তও জানতেন না, একাদশে জায়গা পেলেও কোন পজিশনে ব্যাটিং করতে হবে। তবে দেশ ছাড়ার আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ সংবাদ মাধ্যমেই একপ্রকার একাদশ নিশ্চিত করে দিয়েছেন।

অধিনায়ক মুমিনুল হককে চারে খেলাবেন তিনি। মুশফিকুর রহিম না থাকায় টেস্টের গুরুত্বপূর্ণ এই ব্যাটিং অর্ডারে মুমিনুলেই ভরসার কথা জানিয়েছেন কোচ। দুই টেস্ট খেলার পর ছিটতে যাওয়া নাজমুল শান্ত ফিরছেন একাদশে। তিনি খেলবেন তিনে। আর ভারতে ইনজুরির কারণে অভিষেক বঞ্চিত হওয়া সাইফ হাসানের পিন্ডি টেস্টে তামিমের সঙ্গে ওপেনার হিসেবে খেলার কথা জানিয়ে গেছেন কোচ।

ব্যাটিং অর্ডারে মোহাম্মদ মিঠুন কোথায় নামবেন। মাহমুদুল্লাহ-লিটনদের পজিশনও মৌখিকভাবে পাস করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান কোচ ডমিঙ্গো। বাকি থাকে শুধু বোলিং আক্রমণে কারা থাকছেন সেটা জানা। পিন্ডির উইকেট-কন্ডিশন বুঝে বাকিটাও ঠিক করে ফেলা কঠিন নয়। তিন পেসার নিয়েই সম্ভবত নামবে বাংলাদেশ। দলে তাই একমাত্র নিয়মিত স্পিনার হিসেবে থাকবেন তাইজুল ইসলাম।

তবে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল হক যেন কোচের কথাটা উল্টে দিলেন, ‘একাদশ এখনও ঠিক হয়নি। অনুশীলনের উইকেট আর ম্যাচ উইকেট এক নয়। সকালে উইকেট দেখবো, তারপরে একাদশ কেমন হবে সে সিদ্ধান্ত নেওয়া হবে।’ যদিও ১৪ সদস্যের দল নিয়ে পাকিস্তান যাওয়ায় একাদশে বদল আনার খুব বেশি সুযোগ নেই মুমিনুলদের। বিশেষ করে ব্যাটিং অর্ডারে।

তবে পিন্ডি টেস্টে নিয়ে আশাবাদী মুমিনুল হক বলেন, ‘আমরা ব্যর্থতার বৃত্ত ভাঙতে চাই। দলের সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। যদিও আমরা বিদেশের মাটিতে টেস্টে ভালো দল নয়। তবে যেকোন দলের জন্যই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয়। যদিও এখানে একটু শীত বেশি। আমাদের প্রাথমিক লক্ষ্য ভালো ক্রিকেট খেলা।’ (সূত্র: ক্রিকবাজ)

তামিম বিরতি দিয়ে টেস্টে ফিরছেন। মুমিনুলের মতে, তার মতো চ্যাম্পিয়ন ব্যাটসম্যানের দলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না। তবে বাংলাদেশ টেস্ট অধিনায়ক দলের সেরা ব্যাটসম্যান মুশফিককে মিস করবেন বলে জানান। মুশফিকের অভাব ভুলিয়ে দেওয়ার জন্য আপাতত সাইফ-নাজমুলে আস্থা রাখছেন অধিনায়ক। মুমিনুলরা শুক্রবার বাংলাদেশ সময় ১১টায় দ্বিতীয় দফায় একমাত্র টেস্ট খেলতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী