সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের চারজন এশিয়া একাদশে

news-image

নিউজ ডেস্ক : মুজিব হানড্রেড টি২০ সিরিজের জন্য দল গোছাতে ব্যস্ত সময় পার করছে বিসিবি। ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বোর্ডের সঙ্গে আগেই খেলোয়াড় চেয়ে রেখেছে তারা। জাতীয় দলের খেলা এবং ঘরোয়া ক্রিকেট না থাকলে বোর্ডগুলো ক্রিকেটার দিতে রাজি।

পিএসএলের কারণে পাকিস্তানের ক্রিকেটাররা মুজিব হানড্রেড টি২০ সিরিজে খেলবেন না। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটার দেবে। বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জানান, বিরাট কোহলি, রোহিত শর্মাকে এশিয়া একাদশে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। সৌরভ গাঙ্গুলীও বিসিবিকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছেন বলে জানান তিনি।

বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও শ্রীলংকার ক্রিকেটারদের নিয়ে হবে এশিয়া একাদশ। মল্লিক জানান, এশিয়া একাদশে বাংলাদেশের তিন থেকে চারজন ক্রিকেটার খেলার সুযোগ পাবে। মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম ছাড়াও একজন বোলার নেওয়া হতে পারে।

ভারত থেকে পাঁচজন ক্রিকেটার খেলবেন। বিশ্ব একাদশে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা থেকে খেলোয়াড় পেতে চেষ্টা করছে বিসিবি। আগামী ১৯ ও ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে মুজিব হানড্রেড টি২০-র ম্যাচ দুটি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী