,

পাঁচ দিন পর খালে মিললো আশামনির লাশ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর কদমতলীতে ডিএনডি খালে পড়ে নিখোঁজ হওয়া আশামনির লাশ পাঁচ দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে। গত ১ ফেব্রুয়ারি খেলতে গিয়ে ডিএনডি খালে পড়ে নিখোঁজ হয়েছিল আশামনি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, কয়েক দিনের চেষ্টার পর আজ দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আশামনির লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, গত শনিবার বিকেলে বাসার পাশের ছোট ফাঁকা জায়গায় সমবয়সী আব্দুল্লাহ, ফরহাদ, নাঈম ও ইব্রাহিমকে নিয়ে বল খেলছিল আশামনি। একপর্যায়ে বলটি খালের পানির ওপর জমে থাকা ময়লার স্তূপের ওপর গেলে আশামনি তা কুড়িয়ে আনতে যায়। ময়লা সরে গেলে ডুবে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয়।

আশামনি এ বছরই মেরাজনগর ফারহা মডেল স্কুলের শিশু শ্রেণিতে ভর্তি হয়েছিল। তার বাবা এরশাদ ওই এলাকায় একটি মুদি দোকান চালান। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা