,

বছরে বেতন ৯ কোটি, লন্ডনে ক্যান্টিন থেকে খাবার চুরির অভিযোগে চাকরি গেল ভারতীয় ব্যাঙ্কারের

news-image

ক্যান্টিন থেকে খাবার চুরির অভিযোগে লন্ডনে কাজ হারালেন এক উচ্চপদস্থ ভারতীয় ব্যাঙ্ককর্মী। ঘটনাটি সামনে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

লণ্ডনের ক্যানারি ওয়ারফে সিটিব্যাঙ্কের ইউয়োপীয় হেডকোয়ার্টারে উচ্চদস্থ অফিসার হিসেবে বহাল ছিলেন পারস শাহ। পরেশের বাৎসরিক আয় আনুমানিক ৯ কোটি ২০ লক্ষ টাকা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসেই সিটিব্যাঙ্কের বন্ড ট্রেডিং বিভাগের আধিকারিক পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়।
ইউরোপে ক্রেডিট ট্রেডারদের মধ্যে অন্যতম সেরা ছিলেন পারস। তাঁর এক সহকর্মীর কথায়, ‘‘সকলেই ওঁকে পছন্দ করতেন। কাজের জগতে ও খুব সফলও ।’’ এইচএসবিসিতে সাত বছর কাটিয়েছেন পারস। তার পর ২০১৭ সালে পারস সিটিগ্রুপে যোগ দেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে সাফল্যের শিখরে পৌঁছেছিলেন তিনি।
ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, সামনেই সংস্থার সিনিয়ার কর্মীদের বোনাস পাওয়ার কথা ছিল। তাঁর এক সপ্তাহ আগেই অভিযোগের আঙুল ওঠে পারসের বিরুদ্ধে। সংস্থা থেকে বিতাড়িত হন তিনি। যদিও পারস এই কাজ কতবার করেছেন তা জানা যায়নি।একাধিক সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হলেও, পারস এই বিষয়ে মুখ খুলতে চাননি।

আনন্দ বাজার

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা