,

রংপুরে পারিবারিক বিরোধের জেরে গৃহবধুকে হত্যা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় পারিবারিক বিরোধের জেরে মোসলেমা খাতুনকে হত্যা করেছে স্বামী ও শশুর বাড়ির লোকজন। গঙ্গাচড়ার মর্ণেয়া খলিফটারি গ্রামের একটি গাছ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত একই উপজেলার ভাঙ্গাগড়া গ্রামের এনামুল হকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৬ বছর পূর্বে ভাঙ্গাগড়া গ্রামের এনামুল হকের সাথে জমচওড়া গ্রামের মোসলেমা খাতুনের বিয়ে হয়। তবে মোসলেমা খাতুনের এটি তৃতীয় বিয়ে ছিল। আজ বুধবার সকালে ওই গ্রামের একটি গাছ বাগানে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা