,

করোনাভাইরাস: মৃত্যু ৪৯২, আক্রান্ত ২৪ হাজার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে মৃত্যুর মিছিল থামছেই না। আজ বুধবার পর্যন্ত এ ভাইরাস কেড়ে নিয়েছে ৪৯২ জনের প্রাণ। এর মধ্যে শুধু চীনেই মারা গেছেন ৪৯০ জন। করোনাভাইরাসে একজন করে মৃত্যু হয়েছে হংকং ও ফিলিপাইনে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বুধবার পর্যন্ত চীনে ৪৯০ জন মারা যাওয়া ছাড়াও করোনাভাইরাসে ২৪ হাজার ৩২৪ জন আক্রান্ত হয়েছেন।

একদিনের ব্যবধানে এই ভাইরাসে মৃতের সংখ্যা ৬৫ জন বেড়েছে। গতকাল চীনে আরও তিন হাজার ৮৮৭ জন নতুন করে এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর সেটি ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। স্পেন, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের প্রায় ২৪টি দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

এদিকে, চীনের ৩১টি প্রদেশের সবগুলো এবং বিশ্বের অন্তত ২৪টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে চীন থেকে নিজ নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে। মানুষ থেকে মানুষে সংক্রমণের এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান।

এ ছাড়া ফিলিপাইনসহ অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। অনেক দেশের এয়ারলাইন্স চীনগামী ফ্লাইটও বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর