,

টাটা গ্রুপ কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের জানুয়ারি মাসের শেষেই ভারতের এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ভারতে এবং ভারতের বাইরে বিভিন্ন রুটে চলা এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এয়ার ইন্ডিয়া কেনার জন্য প্রাথমিক আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ মার্চ। তবে রাখা হয়েছে একটি শর্তও।

যেসব সংস্থা এই নিলামে সামিল হতে চায় তাদের সংস্থার অন্যান্য দায়দায়িত্বের পাশাপাশি ৩.২৬ বিলিয়ন মার্কিন ডলারের ঋণের বোঝাও নিতে হবে। তবে এই নিলামের পর ভারতীয় সংস্থা বা ব্যক্তির অধীনেই থাকতে হবে এয়ার ইন্ডিয়ার মালিকানা।

জানা গেছে, সরকারি এই সংস্থা কেনায় আগ্রহ প্রকাশ করেছে টাটা গ্রুপ। প্রসঙ্গত, ১৯৩২ সালে জেআরডি টাটা এই বিমান সংস্থা প্রতিষ্ঠা করেন টাটা এয়ারলাইন্স নামে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এটি পরিবর্তিত করা হয় পাবলিক লিমিটেড সংস্থায়। নাম হয় এয়ার ইন্ডিয়া।
সরকারের থেকে ফের এই সংস্থা কিনে নেওয়ার জন্যে টাটা গ্রুপ গাঁটছড়া বাঁধতে পারে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে। ইতোমধ্যে শুরু হয়ে গেছে প্রাথমিক কথাবার্তা।

জানা গেছে, মার্জার হতে পারে এয়ার এশিয়া (যেখানে টাটা গোষ্ঠীর ৫১ শতাংশ শেয়ার রয়েছে) এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের। এই মুহূর্তে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে যৌথভাবে ভিস্তারে এয়ারলাইন্স চালাচ্ছে টাটা গ্রুপ। এয়ার ইন্ডিয়াও তাদের দখলে চলে এলে ফুল সার্ভিস স্পেসে একাধিপত্য থাকবে টাটাদের হাতেই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর