সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে নানা বিষয়ে মোকতাদির চৌধুরীর আলাপচারিতা

news-image

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি প্রেসক্লাবে আসেন। দীর্ঘ সময় ধরে নানা বিষয়ে কথা বলেন তিনি। তবে আলোচনার মূলে ছিলো ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোকতাদির চৌধুরী।

আগামী ২৬ ফেব্রুয়ারী ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম উদ্বোধন হচ্ছে জানিয়ে এতে সাংবাদিকদের অংশগ্রহণ কামনা করেন তিনি। ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এবং শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থাকবেন বলে জানান। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তাজ মো: ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক শাহআলম সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলম, সাবেক যুগ্ম সচিব ফরহাদ হোসেন মাক্কি ও জেলা আওয়ামী লীগ নেতা মোঃ আলম।

প্রেসক্লাবের কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও বিটিভি’র জেলা সংবাদদাতা মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক মো: সাদেকুর রহমান, আ.ফ.ম কাউসার এমরান, রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহাজাদা, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, আইটি সম্পাদক শিহাবউদ্দিন বিপু, সাংবাদিক ও গবেষক জয়দুল হোসেন, দৈনিক সমকাল প্রতিনিধি আবদুন নূর, এটিএন নিউজের ব্যুরো চীফ পীযুষ কান্তি আচার্য্য, প্রেসক্লাবের সিনিয়র সদস্য শেখ সহিদুল ইসলাম, জাবেদ রহিম বিজন, সৈয়দ মোঃ আকরাম, নিয়াজ মোহাম্মদ খান বিটু, উজ্জ্বল চক্রবর্তী, প্রেসক্লাবের কার্যকরী সদস্য শাহজাহান সাজু ও মুজিবুর রহমান খান প্রমুখ। মোকতাদির চৌধুরী দৈনিক আমাদের অর্থনীতির উপদেষ্টা সম্পাদক নিযুক্ত হওয়ায় তাকে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ফুলেল শুভেচ্ছাও জানান।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন