,

সপরিবারে কুয়াকাটায় সূর্যাস্ত দেখছেন রাষ্ট্রপতি

news-image

পটুয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সপরিবারে কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমি থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন করলেন। মঙ্গলবার শেষ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে বসে সূর্যাস্তের দৃশ্য দেখেন।

রাতে তিনি পর্যটন ইয়ুথ-ইন মোটেল মিলনায়তনে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই তিনি রাতযাপন করেন।

রাষ্ট্রপতির কুয়াকাটা আগমনে সমুদ্র সৈকতসহ গোটা এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটে হেলিকপ্টারে কুয়াকাটায় পৌঁছেন।

সেখানে তাকে স্বাগত জানান বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী, পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী ও পুলিশ সুপার মইনুল ইসলাম।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম শামিম উজ জামান, প্রেস সচিব জয়নূল আবেদিন, ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল গনি চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন সহধর্মিণী রাশিদা খানম, ছেলে রাসেল আহমেদ তুহীন ও রিয়াদ আহমেদসহ পরিবারের সদস্যরা। হেলিপ্যাড থেকে রাষ্ট্রপতি তার সফরসঙ্গীসহ সরাসরি পর্যটন ইয়ুথ-ইন মোটেলে চলে যান।

সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যদের নিয়ে সূর্যোদয় দেখার কথা রয়েছে রাষ্ট্রপতির।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর