ভারতের কেরালায় বেড়েই চলছে করোনার রোগী

news-image

অনলাইন ডেস্ক : ভারতের কেরালায় তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত অন্তত ২ হাজার ২৩৯ জনের দেহে এই ভাইরাসের লক্ষণ দেখা গেছে। এদের মধ্যে ৮৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকিদের ঘরে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, দক্ষিণের এই রাজ্যে পরপর তিনজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের জেরে বিভিন্ন মহলে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে গতকাল সোমবার রাতে করোনাভাইরাস সংক্রমণকে ‌‘রাজ্য বিপর্যয়’ হিসেবে ঘোষণা করেছে পিনারাই বিজয়ন সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য প্রশাসন এই পদক্ষেপ করেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা একথা জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, কেরালায় করোনাভাইরাসে আক্রান্ত তৃতীয় ব্যক্তিও সম্প্রতি চীনের উহানে গিয়েছিলেন। এখান থেকেই ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জনে। এ ছাড়া আক্রান্ত হয়েছে আরও ২০ হাজার ৪৩৮ জন।

তবে এখন পর্যন্ত ভারতে যে ক’জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে তারা সবাই কেরালার বাসিন্দা। তাদের সবাইকেই আইসোলেশনে রাখা হয়েছে।

সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাসে আক্রান্তদের অবস্থা স্থিতিশীল এবং তাদের ২৪ ঘণ্টা মেডিকেল পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই সঙ্গে চীন সফরের ওপর নতুন সতর্কীকরণ জারি করার কথাও জানিয়েছে মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ