সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুব বিশ্বকাপ: ইংল্যান্ড প্লেট চ্যাম্পিয়ন

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যর্থতার মাঝেও কিছুটা স্বস্তি নিয়ে চলতি যুব ক্রিকেট বিশ্বকাপ শেষ করল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বাদপড়াদের নিজেদের মধ্যে লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। প্লেট চ্যাম্পিয়ন হওয়ার ফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে ইংল্যান্ড যুবারা।

দক্ষিণ আফ্রিকার বেননির উইলোমুর পার্কে সোমবার প্লেট ফাইনালে ১৫২ রানের জয় পায় ইংল্যান্ড। ২৮০ রানের জবাবে ১২৭ রানে গুঁড়িয়ে যায় শ্রীলঙ্কা।

টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত পঞ্চাশ ওভারে ৭ উইকেটে ২৭৯ রান করে ইংল্যান্ড। সর্বোচ্চ ১১১ রান করেন ওপেনার ড্যান মোসলে। অর্ধশতক হাঁকান জ্যাক হেইনেস (৬৮) ও জয় ইভিসন (৫৯)।

জবাবে ইংল্যান্ডের অর্ধেক রানও করতে পারেনি শ্রীলঙ্কা। রাভিন্দু রাসান্থা সর্বোচ্চ ৬৬ রান করেন। বাকিদের কেউই পনেরোর বেশি রান করতে পারেননি।

ইংল্যান্ডে বোলারদের মধ্যে স্পিনার লুইস গোল্ডসঅর্থি ২১ রানে ৫ উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী