,

বাবার মৃত্যু করোনায়, খাবারের অভাবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাবা মারা গেছেন সপ্তাহ খানেক আগে। এরপর খাবারের অভাবে মারা গেল প্রতিবন্ধী শিশু ইয়ান চেং। এ ঘটনায় চীনসহ সারা বিশ্বে বইছে সমালোচনার ঝড়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত বুধবার ১৬ বছর বয়সী প্রতিবন্ধী শিশু ইয়ান চেংয়ের লাশ উদ্ধার করা হয়। এর মাত্র এক সপ্তাহে আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার বাবা মারা যান। বাবার মৃত্যুর পর মাত্র দুবার খেতে পেরেছিল ইয়ান। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বইছে সমালোচনার ঝড়।

সমালোচনার জেরে হুয়াজিয়াহির মেয়র ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদককে বরখাস্ত করেছে চীন। তার মৃত্যুর কারণ সঠিকভাবে তদন্ত করার ঘোষণাও দিয়েছে দেশটি।

ইয়ান চেংয়ের পরিবার হুবেই প্রদেশে বসসাস করেন, যেখান থেকেই করোনাভাইরাসের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ইয়ানের বাবা মৃত্যুর আগে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওইবো’তে তার ছেলের জন্য খাদ্য ও পানি চেয়ে পোস্ট দিয়েছিলেন।

ইয়ান চেং শিশুকাল থেকেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত। এ রোগের উপসর্গগুলো পবিরর্তিত হয়। তবে সাধারণত এ রোগে আক্রান্তদের কাঁপুনি, পেশি শক্ত ও নরম হয়ে যেতে পারে। এ ছাড়াও বাক, শ্রবণ, দৃষ্টিশক্তিও হারাতে পারে।

প্রসঙ্গত, প্রাণঘাতি করোনাভাইরাসে চীনের উহানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আজ মঙ্গলবার পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জনে। আর মোট আক্রান্ত হয়েছে ২০ হাজার ৪৩৮ জন। চীনের বাইরে ফিলিপাইনে এই ভাইরাসে প্রথম একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা