সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা-৩ আসন উপনির্বাচনে এমপি প্রার্থী হতে চান ২৯ জন

news-image

রংপুর ব্যুরো : গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেই নিজেকে তুলে ধরছেন সাধারণ মানুষের মাঝে।

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী তৎপরতা শুরু করেছেন। অনেকে মাঠপর্যায়ে কর্মীদের সংগঠিত করতে শুরু করেছেন। নির্বাচনের পূর্ব প্রস্তুুতি হিসাবে অনেক সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সরব রয়েছেন। এই আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে ২১ জন, বিএনপি থেকে ৪ জন, জাতীয় পার্টি থেকে ৩ জন ও জাসদ থেকে একজনসহ ২৯ জনের নাম শোনা যাচ্ছে। ফলে এই নির্বাচনে এমপি প্রার্থীর ছড়াছড়ি দেখা গেছে।

আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, কৃষক লীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি (সংরক্ষিত) অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, সদ্য প্রয়াত এমপি ডা. ইউনুস আলী সরকারের ছেলে ড. ফয়সাল ইউনুস, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও সাবেক এমপি তোফাজ্জল হোসেন সরকার, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়ার খাঁন বিপ্লব, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন।

গাইবান্ধা জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মাজেদার রহমান দুলু, জেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক অ্যাডভোকেট জরিদুল হক, জেলা আওয়ামী লীগ সদস্য ডা. মাহাবুব আলম, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাহমুদুল হক, গাইবান্ধা বঙ্গবন্ধু জেলা পরিষদ উপদেষ্টা ও ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক ডা. শাহ মো. ইয়াকুব উল আজাদ।

পলাশবাড়ীর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ফজলুল করিম, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সাবেক নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ ওয়াহেদ মিয়া, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ এমএস রহমান। সাদুল্লাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রেহেনা বেগম, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি মরহুম খন্দকার মতলুবর রহমান নান্নুর মেয়ে খন্দকার তামান্না শারমিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজিজার রহমান বিএসসি, শিল্পপতি মফিজুল হক সরকার ও গোপাল চন্দ্র বর্মন।

অন্যদিকে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির সদস্য ড. মিজানুর রহমান মাসুম ও সাদুল্লাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন।

জাতীয় পার্টি (এরশাদ) থেকে সাবেক সংসদ সদস্য প্রয়াত ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর ছেলে মইনুর রাব্বী চৌধুরী রুমান, ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মনজুরুল হক সাচ্ছা ও জাসদ (ইনু) থেকে সাদুল্লাপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এসএম খাদেমুল ইসলাম খুদির নাম শোনা যাচ্ছে।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, গাইবান্ধা-৩ আসনটির উপনির্বাচন বিষয়ে এখনো তফসিল ঘোষণা করা হয়নি। ফলে এ বিষয়ে কোন মন্তব্য করতে পারবো না।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার। গত বছর ২৭ ডিসেম্বর মারা গেলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী