বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের বুকে গুলি চালালেন পুলিশ কনস্টেবল

news-image

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থানায় চায়নিজ রাইফেল দিয়ে নিজের বুকে গুলি করেছেন তপু দেবনাথ (২০) নামের পুলিশ কনস্টেবল। গুলি তার বুকের বাম পাশে লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আত্মহত্যার উদ্দেশ্যে তিনি এ কাজ করেছেন বলে ধারনা। সোমবার রাতে থানা পুলিশের ব্যারাকের ছাদে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, তপু দেবনাথ পুলিশ কনস্টেবল (নং ৭৮১) হিসেবে বিশ্বনাথে কর্মরত। তার বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাশিনগর গ্রামে। পিতার নাম তমাল দেবনাথ। সোমবার সন্ধ্যায় বিশ্বনাথ নতুন বাজার এলাকায় একটি মারামারির খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ব্যারাক থেকে নিচে নামেন। তারা যখন অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন তখন খবর আসে মারামারি নিয়ন্ত্রনে। এরপর রাতের টহল ডিউটির জন্য পুলিশ সদস্যরা প্রস্তুতি নিতে থাকেন।

সন্ধ্যা সাতটার দিকে মোবাইলে কথা বলতে বলতে তপু দেবনাথ ব্যারাকের ছাদের দিকে যান। এক সময় সেখান থেকে গুলির শব্দ শোনা যায়। অন্যরা ছাদে গিয়ে দেখতে পান কনস্টেবল তপু মাটিতে পড়ে আছেন। তার বুকের বাম দিক থেকে রক্ত বের হচ্ছে। তপুকে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়।

সহকর্মীরা জানান, আত্মহত্যার চেষ্টাকালে নিজের বুকে গুলি চালিয়েছেন তপু। তবে কি কারণে এমন করেছেন তার স্পষ্ট ধারণা মেলেনি। প্রেম সংক্রান্ত জটিলতায় তা ঘটতে পারে বলে মনে করছেন অনেকে।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘তপু কি কারণে আত্মহত্যার চেষ্টা করেছে তা আমরা জানতে পারিনি। এখন তাকে সুস্থ করার বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে। গুলির ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা