,

ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ওআইসির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ঘোষিত কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দীর সেরা সমঝোতা প্রত্যাখ্যান করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)।

সোমবার সৌদি আরবের জেদ্দায় এক জরুরি বৈঠকে ওই পরিকল্পনা প্রত্যাখ্যানের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। ফিলিস্তিনি জনগনের সম্মতি ছাড়া কোনো চুক্তি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে সংস্থাটি।

ওআইসির বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ওই শান্তি চূক্তি নিয়ে পর্যালোচনা করেন সদস্যরা। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অংশ নেন।

মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসি মনে করে, উভয়পক্ষের সম্মতি ছাড়া এমন ঘোষণা যে কোনো ধরণের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করবে।

বৈঠক থেকে ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ওয়াশিংটনকে কোনো ধরনের সহযোগিতা না করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠক শেষে দেয়া বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের অধিকার খর্ব হয় এমন কোনো বিষয় মেনে নেয়া হবে না। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের কোনো অপতৎপরতা সফল হবে না বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে জেদ্দায় অনুষ্ঠিত এ বৈঠকে ওআইসির অন্যতম সদস্য ইরানের প্রতিনিধি দলকে যোগ দেয়ার সুযোগ দেয়নি রিয়াদ। ইরান অংশ নিতে চাইলেও সৌদি সরকার দেশটির প্রতিনিধি দলকে ভিসা দেয়নি।

প্রসঙ্গত ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৮ জানুয়ারি ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রকাশ করেন। ১৮১ পৃষ্ঠার মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় জেরুজালেম শহরকে ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের এই পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

সেই সঙ্গে জর্দান নদীর পশ্চিমতীরের মাত্র ৭০ শতাংশ ভূমি ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।

ফিলিস্তিনের শাসক ও জনগণ এই কথিত শান্তি পরিকল্পনা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই পরিকল্পনার নিন্দা জানিয়ে দেশটিতে চলছে বিক্ষোভ।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তাসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা