,

বোনসহ শিক্ষিকাকে মারধরের ভিডিও ফাঁস!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় হাঁটুতে দড়ি দিয়ে বেঁধে, টেনে হিঁচড়ে এক স্কুল শিক্ষিকাকে মারধর করেছে একদল দুষ্কৃতি। এতে ওই শিক্ষিকার বোন প্রতিবাদ করলে তাকেও হেনস্থা করা হয়। এই ঘটনার এক ভয়াবহ ভিডিও প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জোর করে জমি অধিগ্রহণের প্রতিবাদ করায় সেখানকার পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নেতা অমল সরকারের নেতৃত্বে একদল দুষ্কৃতী ওই শিক্ষিকাকে এভাবে হেনস্থা করেছে।

জানা যায়, ঘটনার নেপথ্যে রয়েছে রাস্তা তৈরির জন্য জমি অধিগ্রহণ। সেখানকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কর্তৃক রাস্তা নির্মাণের জন্য জোর করে তাদের জমি দখলের প্রতিবাদ করেছিলেন ওই শিক্ষিকা।

এই ঘটনার জেরে রোববার (২ ফেব্রুয়ারি) তৃণমূলের জেলা প্রধান অর্পিতা ঘোষ পঞ্চায়েত নেতা অমল সরকারকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন। তবে রোববার গভীর রাত পর্যন্ত এই মামলায় কেউই গ্রেপ্তার হয়নি।

ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের পোশাক পরা স্মৃতিকণা দাস নামের ওই শিক্ষিকাকে মাটিতে ফেলে দেওয়া হয় এবং একজন লোক তার হাঁটু দড়ি বেঁধে রাখে। বাকি একদল লোক তাকে হাত ধরে টানতে টানতে মাটিতে ফেলে দেয়।

এসময় ওই শিক্ষিকার ড় বোন সোমা দাস সেই সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। অভিযুক্তদের দিকে তাকিয়ে চিৎকার করেন। এসময় তাকেও মাটিতে ঠেলে ফেলা হয় এবং টেনে হিঁচড়ে তার বোনের কাছে নিয়ে যাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা