সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভিসা পেতে সমস্যা হচ্ছে উহানে পাইলট-ক্রুদের’

news-image

নিজস্ব প্রতিবেদক : ভয়াবহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল চীনের উহানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ব্যবহৃত প্লেনের পাইলট ও ক্রুদের ভিসা পেতে সমস্যা হচ্ছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান আলোচ্য বিষয় ছিলো করোনাভাইরাস।

উহানে এখন পর্যন্ত ১৭১ জন বাংলাদেশি রয়ে গেছেন। তাদেরও দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু কয়েকদিন আগে উহান থেকে যে প্লেনে করে বাংলাদেশিদের নিয়ে আসা হয়েছিলো, সেই প্লেনের পাইলট ও ক্রুদের ভিসা পেতে সমস্যা হচ্ছে।

ইতিমধ্যে সিঙ্গাপুর তাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে। তাই উহান থেকে বাংলাদেশিদের চীনের কোনো চার্টার্ড প্লেনের মাধ্যমে নিয়ে আসা যায় কী না, সে ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরো বলেন, উহান থেকে এখন পর্যন্ত যতোজন দেশে ফিরে এসেছেন, তাদের সবারই রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হজ ক্যাম্পে ‘কোয়ারেন্টাইন’ করে রাখা এদের কারও শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে ছিলেন ভাইরাস বিশেষজ্ঞ প্রফেসর আব্দুল্লাহ।

তিনি এসময় বলেন, এর আগে যেসব ভাইরাসের উদ্ভব ঘটেছিল সেগুলো সেভাবে এত দ্রুত ছড়িয়ে পড়েনি। যতটা করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। এখনো চীনে ১৭১ জনের ছাত্রদের একটা গ্রুপ রয়েছে যাদেরকে আনার ব্যাপারে চেষ্টা চলছে।

সচিব আরো বলেন, তাদেরকে আনার ব্যাপারে আমাদের প্লেন পাঠানো যাচ্ছে না, কারণ এর আগে যে প্লেনে করে চীনে অবস্থানরতদের নিয়ে আসা হয়েছে সেই প্লেনের পাইলটদের অন্যদেশ তাদের দেশে প্লেন নিয়ে ঢুকতে দিচ্ছে না।

এজন্য চাইনিজ কোনো প্লেন দিয়ে তাদেরকে আনার ব্যাপারে পরিকল্পনা হচ্ছে এবং এই ভাইরাস আক্রান্ত অন্য দেশ থেকে যারা আসছে বাংলাদেশে তাদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’

আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘চীন বা বিভিন্ন দেশ থেকে যে নাগরিক আমাদের দেশে আসছে তাদেরকে সে দেশে সর্বোচ্চ পরীক্ষা-নিরীক্ষা করেই পাঠিয়ে দেয়া হচ্ছে। এরপরেও আমরা এখানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তাদেরকে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করছি।’

‘বাংলাদেশে বিভিন্ন বড় প্রকল্পে চীনা যেসব নাগরিক কর্মরত আছেন তাদের মধ্যে যারা গত ১৮ তারিখের পরে বাংলাদেশে ঢুকেছে তাদেরকে আমরা বিশেষ তদারকিতে রেখেছি।’ যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব।

চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইতোমধ্যে এসব ফ্লাইটে ১২ থেকে ১৫ জন লোকের বেশি যাত্রী হচ্ছে না, ফলে এটা এমনিতেই হয়তো বিমান কর্তৃপক্ষ বন্ধ করে দেবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী