সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সার জয়, ‘কিশোর’ ফাতির অনন্য রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : টিনএজারের তকমা গায়ে চাপিয়ে আনসু ফাতি বিস্ময়ের পর বিস্ময় উপহার দিয়ে যাচ্ছেন। কাম্প নউয়ে রবিবার রাতে লা লিগায় সবচেয়ে কম বয়সে জোড়া গোলের মালিক হয়েছেন।

ফাতির দুই গোলেই লেভান্তেকে ২-১ ব্যবধানে হারাতে পেরেছে বার্সা।

এদিন মাঠে নামার সময় ফাতির বয়স ছিল ১৭ বছর ৯৪ দিন। ৩০ এবং ৩১ মিনিটে গোল দুটি করেন তিনি। আগের রেকর্ডটি ছিল রিয়ালের জারাগোজার জুয়ানমি জিমনেজের। ২০১০ সালে ১৭ বছর ১১৫ দিন বয়সে লা লিগায় জোড়া গোল করেন তিনি।

ফাতি এদিন আক্রমণে তিনজনের একজন ছিলেন। তাকে সঙ্গ দেন মেসি এবং গ্রিজম্যান। পুরোটা সময় দুর্দান্ত বোঝাপড়া দিয়ে সবার মন জয় করে নেন।

চলতি মৌসুমে বার্সেলোনার মূল দলে অভিষেক হওয়া ফাতির লিগে গোল হলো চারটি।

২২ ম্যাচে ১৪ জয় ও সাত ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী