করোনাভাইরাস: ওষুধ আবিষ্কারের দাবি থাইল্যান্ডে

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের চিকিৎসায় হইচই ফেলে দিলেন থাইল্যান্ডের একদল চিকিৎসক। ফ্লু এবং এইচআইভি চিকিৎসার ওষুধের সংমিশ্রণে নতুন একটি ওষুধ তৈরি করেছেন তারা।

গুরুতরভাবে অসুস্থদের মধ্যে নতুন এই ওষুধের প্রয়োগে প্রাথমিকভাবে ব্যাপক সাফল্য মিলেছে বলেও রবিবার তারা দাবি করেছেন।

এই চিকিৎসা পদ্ধতিতে গুরুতর অসুস্থ রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে ব্যাংকক হাসপাতালের ওই চিকিৎসকেরা জানিয়েছেন। নতুন এই ওষুধ প্রয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে।

এইচআইভি চিকিৎসায় লোপিনাভির ও রিটোনাভির ওষুধ ব্যবহার করা হয়। আর ফ্লুর চিকিৎসায় ব্যবহার করা হয় ওসেলটামিভির। করোনাভাইরাসের চিকিৎসায় বেশি পরিমাণে ওসেলটামিভিরের সঙ্গে লোপিনাভির ও রিটোনাভির রোগীর দেহে প্রয়োগ করা হচ্ছে। আর এতে ব্যাপক সাড়া মিলেছে বলে চিকিৎসকদের দাবি।

এই প্রসঙ্গে রাজাভিথি হাসপাতালের ফুসফুস বিশেষজ্ঞ ডাক্তার ক্রিয়াংসকা অতিপোরওয়ানিচ বলেন, “এই ওষুধের প্রয়োগে রোগ সম্পূর্ণ সেরে যাচ্ছে, এমন নয়। তবে রোগীদের অবস্থার দ্রুত উন্নতি ঘটছে। আর একটা একটা বড় সাফল্য।”

রহস্যময় ভাইরাসটিতে এখন পর্যন্ত ৩৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার পর্যন্ত ছিল ৩০৪। আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে!

যে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছড়িয়েছে সেখানেই শুধু মারা গেছে ৩৫০ জন। আক্রান্ত ১১ হাজারের বেশি।

এখন পর্যন্ত ৩২৮ জন ‍সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

চিকিৎসকেরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। এটি মোড় নিতে পারে নিউমোনিয়া, রেসপিরেটরি ফেইলিউর বা কিডনি অকার্যকারিতার দিকে। পরিণতিতে ঘটতে পারে মৃত্যু।

করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। লক্ষণগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো। কারো কারো ক্ষেত্রে ডায়রিয়াও দেখা দিতে পারে।

এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে। সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। সাধারণ ফ্লুর মতোই হাঁচি-কাশির মাধ্যমে ছড়াতে পারে এ রোগের ভাইরাস।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ