মাতৃগর্ভে শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধে নীতিমালা করতে হাইকোর্টের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধে সরকারকে নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে গর্ভজাত শিশুর লিঙ্গ নির্ধারণ বন্ধ করতে নীতিমালা না করার ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এ সম্পর্কিত একটি রিট আবেদনের ওপর শুনানি শেষে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মহিলা ও শিশু বিষয়ক সচিব, সমাজ কল্যাণ সচিব কে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গর্ভবতী মা ও অনাগত শিশুর সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশনা চেয়ে সম্প্রতি হাইকোর্টে আবেদনটি করেন আইনজীবী ইশরাত হাসান। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম এ হালিম।

ব্যারিস্টার এম এ হালিম বলেন, আমাদের দেশে কোনো গর্ভবতী মায়ের কন্যা সন্তান হওয়ার খবর শুনে এক শ্রেণির পরিবার বিষয়টি নেতিবাচকভাবে দেখে। কোনো কারণে দ্বিতীয় বা তৃতীয়বার কন্যা সন্তানের খবর শোনার পর ওই গর্ভবতী মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনাও ঘটে। এতে করে গর্ভবতীর যেমন সমস্যা হয় তেমনি অনাগত কন্যা সন্তানের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়।

তিনি বলেন, কন্যা শিশু জন্মের পর তার প্রতি কিছু পরিবার থাকে উদাসীন। এসব বিবেচনায় গর্ভজাত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধের নির্দেশনা চেয়ে এ রিট আবেদন করা হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ