,

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় ৪ তুর্কি সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় তুরস্কের ৪ সেনা নিহত হয়েছে। উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব অঞ্চলে এই ঘটনা ঘটে। খবর, আল জাজিরা।

সোমবার ইদলিবে অবস্থানরত তুর্কি সেনাদের ওপর সিরীয় বাহিনী গোলাবর্ষণ চালিয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়।

হামলায় ৪ তুর্কি সেনা নিহত হয়, আহত হয় আরও নয়জন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবৃতিতে বলা হয়, তুর্কি সেনাদের অবস্থান সম্পর্কে জানানো সত্ত্বেও সিরীয় বাহিনী তাদের ওপর হামলা চালিয়েছে।

যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সর্বশেষ অঞ্চল ইদলিব। ভয়াবহ যুদ্ধের মুখে ইতিমধ্যে অঞ্চলটি জনশূন্য হয়ে পড়েছে। ৩০ লাখ বাসিন্দার শহরটির বিপুলসংখ্যক মানুষ সিরিয়ার অন্য অংশে আশ্রয় নিয়েছে।

আগের দিন অঞ্চলটিতে রাশিয়ার বিমান হামলার সহায়তায় সিরীয় বাহিনী অভিযান চালায়। এতে আক্রান্ত মানুষ তুরস্কে সীমান্তে নিরাপদ অঞ্চলে পালিয়ে যেতে বাধ্য হয়। এমন পরিস্থিতিতে তুরস্ক সেনাবাহিনীর বিশাল একটি বহর সিরিয়ায় প্রবেশ করে। ইদলিবে অন্তত ১২টি জায়গায় তারা অবস্থান নেয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা