,

পীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলো ছাত্রদল

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জ উপজেলার গুর্জিপাড়ায় ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারি আড়াই শতাধিক পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ সোমবার দুপুরে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের নির্দেশে পীরগঞ্জের গুর্জিপাড়া কে.পি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় গুর্জিপাড়া কে.পি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন চান, ঢাকা কলেজ ও পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা মোস্তাফিজার সরকার মিলু, বড়দরগাহ ইউনিয়ন ছাত্রদলের ১ নং যুগ্ম-আহবায়ক রোমানুজ্জামান রুমু, যুগ্ম আহবায়ক কবিরুল হোসেন কবির, হাবিব, ছাত্রদল নেতা বেলাল, নিশাত, লিমনসহ পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা মোস্তাফিজুর রহমান মিলু বলেন, ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল। বর্তমানেও রয়েছে। ভবিষ্যতেও থাকবে। আমাদের অভিভাবক সাইফুল ইসলামের নির্দেশে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ কারি আড়াই শতাধিক শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা