,

চীন ফেরত সবাই সুস্থ আছেন : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : এখনো দেশে করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চীনের উহান থেকে আসা বাংলাদেশিদের সবাই সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।

আজ রোববার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হজ ক্যাম্পে বাংলাদেশিদের সার্বিক ব্যবস্থাপনায় রাখা হয়েছে, তারা ভালো আছেন। তবে নিয়মমতো পর্যবেক্ষণে থাকবেন তারা। গর্ভবতী একজন তার ইচ্ছামতো সম্মিলিত সামরিক হাসপাতালে আছেন, তিনিও ভাল আছেন।

‘১৪ দিনের মধ্যে আমরা জেনে যাব কেউ আক্রান্ত হয়েছেন কিনা’- এ কথা জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘যারা এসেছেন তাদের কাউকে জোর করে আনা হয়নি, প্রধানমন্ত্রীর নির্দেশে আনা হয়েছে। তবে এখনই আত্মীয় স্বজনরা তাদের সঙ্গে দেখা করতে পারবে না।’

মন্ত্রী আরও জানান, চীনা নাগরিকদের জন্য চীন-বাংলাদেশ যাতায়াতে কিছুটা কড়াকড়িতে সরকারের উদ্যোগ ইতিবাচক, এটি দরকার ছিল।

প্রসঙ্গত, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০৪ জন মারা গেছেন। এ ছাড়া আক্রান্তের সংখ্যাও বেড়ে ১৪ হাজার ৩০৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে চীনের স্বাস্থ্য কমিশন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। এরপর চীনের সীমানা পেরিয়ে এই ভাইরাস বিশ্বের প্রায় ২০টি দেশে ছড়িয়ে পড়েছে।

এ পর্যন্ত চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, স্পেন, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান