,

বইমেলা বলতেই আপন মনে হয় বেশি : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘একুশের বই মেলাকে বইমেলা বলেন আর গ্রন্থমেলা বলেন। তবে বইমেলা বলতেই একটু আপন আপন মনে হয় বেশি। বই মেলা আমাদের প্রাণের মেলা। বই মেলায় আসতে ভালো লাগে।’

আজ রোববার বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘সত্যি কথা বলতে এখন দুঃখ লাগে। এখন আর সেই স্বাধীনতা পাই না। আগে ছাত্র জীবনে এখানে দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা কাটাতাম। ঘুরে বেড়াতাম বই মেলায়। পুরো সময়টা পারলে থাকতাম। সেটা আর এখন হয়ে উঠে না। এই একটা দুঃখ এখনও থেকে যাচ্ছে। সেই স্বাধীনতা আর পাচ্ছি না। তারপরও বলব বই মেলায় আসতে ভালো লাগে।’

এর আগে বাংলা একাডেমিতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকথা নিয়ে লেখা ‘আমার দেখা নয়া চীন’ নামক তৃতীয় বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী।

বইটিতে জাতির পিতার স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘১৯৫২ সালে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে চীনের একটি শান্তি সম্মেলনে প্রথম বাংলা ভাষায় বক্তব্য দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মনোজ বসু তার বইতে লিখেছিলেন, একজন যুবক প্রথম বাংলা ভাষা বক্তব্য দিলো। বাংলাভাষাকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া, এটা ১৯৫২ সালেই প্রথম বঙ্গবন্ধু করেছিলেন।’

বঙ্গবন্ধুর চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা শুধু চীনে গিয়ে ঘুরে আসেননি। তিনি সেই সঙ্গে নয়া চীনের মানুষের আর্থ সামাজিক অবস্থা, তাদের ভিতরে কী পরিবর্তন আসলো বা সরকার কী কী করেছে, সেখানকার কৃষক শ্রমিক ও ছোট ছোট শিশু কী কী করে সব দেখেছেন। একজন সাধারণ মানুষ কী কী করেন তাও তিনি তুলে ধরেছেন। তিনি শুধু একজন পর্যটক ছিলেন না একজন সমালোচকও ছিলেন, শুধু পর্যটক ছিলেন না একজন পর্যবেক্ষকও ছিলেন।’

বইটি নিয়ে কাজ করার অভিজ্ঞতা ব্যক্ত করে তিনি বলেন, ‘সবচেয়ে নজর কেড়েছে, একজন রাজনৈতিক নেতা। দেশে এতো অত্যাচার ভোগ করে চীনে গেলেন, সেখানে তিনি দেশের এসব অত্যাচারের কথা কাউকে বলেননি। বরং তিনি বলেছেন, আমাদের দেশে যা হচ্ছে সেটাতো হচ্ছেই। আমরা তো বিদেশে এসে বদনাম করতে পারি না। কিন্তু আমরা এখন দেখি অনেকেই বিদেশে গিয়ে দেশের বদনাম করতে গেলে আরও একটু উৎসাহ নিয়ে বলেন। যা না ঘটে তা একটু বেশি করে বলেন। এই প্রবণতাটা আমরা দেখি। আমি দীর্ঘদিন বঙ্গবন্ধুর আমার দেখা নয়া চীন বইটি নিয়ে কাজ করেছি। বইটি পড়ার পর আমি কয়েকবার চীনে গিয়েছি। আমি দেখি, এই বইয়ে তিনি চীন সম্পর্কে যে ভবিষ্যৎ বাণী করেছেন, আজকের চীন ঠিক সেই জায়গায় উন্নতি করেছে।’

‘আমরা যা কিছু অর্জন করেছি, তা কিন্তু আমাদের রক্ত দিয়েই অর্জন করতে হয়েছে। এটা হলো বাস্তবতা। আমাদের ভাষা কেড়ে নেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে। এক সময় রবীন্দ্রনাথ কে নিষিদ্ধ করা হয়েছে। কবিতা নিষিদ্ধ হয়েছে। কিন্তু বাংলা ভাষা আজকে বিশ্ব স্বীকৃতি পেয়েছে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল ১৯৫৬ সালে যখন প্রথম আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করে। শহীদ মিনার করার প্রকল্পও বরাদ্দ দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে। ইউনেস্কো কর্তৃক বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃত দেওয়ায় আমাদের সময়ে হয়েছে। ভাষা আন্দোলন থেকে মূলত স্বাধীনতা আন্দোলন শুরু। আর এই স্বাধীনতা আমাদের বড় অর্জন’, যোগ করেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা