,

আমাদের দক্ষ জনশক্তি প্রয়োজন : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের দক্ষ জনশক্তি প্রয়োজন। আর সে কারণেই আমরা কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।’

এসময় প্রধানমন্ত্রী তিন দিনব্যাপী ২৩তম আইডিইবি জাতীয় সম্মেলন এবং ‘স্কিলস রেডিনেস ফর অ্যাচিভিং এসডিজি অ্যান্ড অ্যাডাপটিং আইআর ৪.০’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন। খবর ইউএনবির

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সহযোগিতায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এবং ফিলিপাইনের ম্যানিলার কলম্বো প্ল্যান স্টাফ কলেজ (সিপিএসসি) এ সম্মেলনের আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আগামীতে শুধু বাংলাদেশেই নয় সারাবিশ্বের জন্যই দক্ষ জনশক্তির প্রয়োজন হবে। যারা বিদেশে যাবেন তাদের কারিগরি বিষয়গুলোতে দক্ষ হয়ে যেতে হবে। আর সেজন্যই কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাতে পরিবর্তন করা হয়েছে।

যেসব বেসরকারি প্রতিষ্ঠান প্রযুক্তিগত প্রশিক্ষণ দিচ্ছে সরকার তাদের সহায়তা করছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, একটি দেশ গঠনের জন্য দক্ষ জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমরা সব সময় মনে করি এবং দক্ষ জনশক্তি তৈরিতে আমরা কাজ করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার জনশক্তিকে এমনভাবে গড়ে তুলতে চায়, যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বের যে কোনো জায়গায় প্রতিযোগিতা করতে পারে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, সিপিএসসির মহাপরিচালক ও সম্মেলন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান রামহরি লামিচেনে এবং আইডিইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম শামসুর রহমান বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইডিইবি এবং সম্মেলন পরিচালনা কমিটির চেয়ারম্যান একেএমএ হামিদ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা