সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের মাঠে ধবলধোলাই কিউইরা

news-image

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত এক টি-২০ সিরিজ উপহার দিয়েছে ভারত-নিউজিল্যান্ড। প্রথমে ম্যাচে দুইশ’ ছাড়ানো লক্ষ্য তাড়া করে জিতেছে ভারত। পরের ম্যাচে অবশ্য বিরাটদের সামনে পাত্তা পায়নি কিউইরা। কিন্তু পরের তিন ম্যাচেই জয়ের প্রান্তে গিয়ে চোকিং করে হেরেছে কিউইরা। তৃতীয় ও চতুর্থ ম্যাচে সুপার ওভারে এবং শেষ টি-২০ তে শেষ ওভারে হেরেছে সাউদিরা। পাঁচ ম্যাচ সিরিজে হয়েছে ধবলধোলাই।

বে ওভালে টি-২০ সিরিজের শেষ এইম্যাচে ভারতের কাছে মাত্র ৭ রানে হারে টম সাউদির দল। প্রথমে ব্যাট করে ভারত ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে। শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউইরা। কিন্তু টিম সেফার্ট-রস টেইলররা দলকে জয়ের পথে নিয়ে আসেন।

শেষ তিন ওভারে জয়ের জন্য ৩১ রান দরকার ছিল কিউইদের। শেষ দুই ওভারে ২১ রান। কিন্তু ১৯তম ওভারে বুমরাহর বলে মাত্র ৩ রান নিতে পারে তারা। শেষ ওভারে তাই দু্ই ছক্কা মেরেও হারে ৭ রানে। অথচ শিবাম দুবের দশম ওভারে রেকর্ড ৩৪ রান নিয়ে ম্যাচে ফেরে কিউইরা।

এর আগে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচেও চোকিং করে সুপার ওভারে হারে কিউইরা। তাদের যেমন ইনিংসের শেষ ওভারে জয়ের সুযোগ ছিল। তেমনি বোলিংয়ে সুযোগ ছিল সুপার ওভারে জয় তুলে নেওয়ার। চতুর্থ ম্যাচে আবার জেতা ম্যাচে শেষ ওভারে চার উইকেট হারিয়ে জয় বঞ্চিত জয় কিউইরা। সুপার ওভারে গিয়ে ওই ম্যাচেও হারে তারা।

সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতের হয়ে দারুণ ইনিংস খেলেন কেএল রাহুল এবং রোহিত শর্মা। ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া রোহিত এ ম্যাচে তিনে ব্যাট করতে নামেন। তিনি খেলেন ৬০ রানের ইনিংস। দুর্দান্ত ফর্মে থাকা কেএল রাহুলের ব্যাট থেকে আসে ৪৫ রান। এছাড়া শ্রেয়াস আায়ার ৩৩ রান করেন। সানজু স্যামসন এ ম্যাচে ওপেনিংয়ে নেমেও ব্যর্থ হন।

কিউইদের হয়ে টম সেফার্ট ৫০ রান করে আউট হন। রস টেইলর খেলেন ৫৩ রানের ইনিংস। শেষ দিকে ইশ শোধী ১৬ রান করেন। বুমরাহ ৪ ওভারে ১২ রান দিয়ে নেন ৩ উইকেট। শার্দুল ঠাকুর এবং নভদিপ সাইনি দুটি করে উইকেট নেন। দারুণ এই জয়ে বিরাট কোহলির দল বেশ কিছু রেকর্ড গড়ে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী