,

তিন কারণে ভোট কম পড়েছে, বললেন তথ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির ‘বিরোধী প্রচারণা’সহ তিনটি কারণে ভোট কম পড়েছে বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুই সিটিতে নির্বাচনের পরদিন রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘টানা তিনদিন ছুটি থাকায় অনেকে গ্রামে চলে গেছে, ইভিএম নিয়ে বিএনপির বিরোধী প্রচারণায় মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে বলে ৮-১০ শতাংশ মানুষ ভোট দিতে আসেনি এবং বিএনপি বলেছে এ নির্বাচনকে তারা আন্দোলন হিসেবে নিয়েছে। এসব কারণে ভোটে লোক কম এসেছে। তারপরও মোটামুটি ২৫ শতাংশ ভোট পড়েছে।’ খবর ইউএনবির

ঢাকার দুই সিটি করপোরেশনে শনিবারের নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস (দক্ষিণ) ও আতিকুল ইসলাম (উত্তর) বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তবে ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটিতেই ৩০ শতাংশের নিচে ভোট পড়েছে। এর মধ্যে দক্ষিণে ২৯ শতাংশ এবং উত্তরে ২৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচনে কারচুপিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান করে রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল করছে বিএনপি।

ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন অতীতের চেয়ে অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে। কোথাও কেন্দ্র দখল হয়নি, কোথাও বড় ধরনের সংঘর্ষ হয়নি।’

বিভিন্ন গণমাধ্যমের খবরে ভোটে নানা অনিয়মের যে চিত্র উঠে এসেছে সে প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘কয়েকটি কাগজে এসেছে ভোট কক্ষে উঁকি দিয়েছে। এত এত কেন্দ্র তার মধ্যে কয়েকটি কেন্দ্রে উঁকি দিয়েছে এটি কি বড় বিষয়? অতীতের দিকে তাকালে এটি বড় বিষয় না। অনেকে এটাকে বড় করে দেখাচ্ছে সেটি দুঃখজনক।’

বিএনপির ডাকা হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘হরতালের কোনো চিহ্ন নেই। ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। হরতালও জনগণ প্রত্যাখ্যান করেছে।’

ভোটের দিনে সাংবাদিকের ওপর হামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘পেশাগত কাজে বাধা কোনোভাবেই উচিত না। আমি শুনেছি বিএনপির কাউন্সিলর প্রার্থীর লোকেরা মেরেছে। তবে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা