,

পামেলার বিয়ে মাত্র ১২ দিনে ভাঙল

news-image

বিনোদন ডেস্ক : তিন দশক আগের প্রেমিককে হঠাৎ বিয়ে করে হইচই ফেলে দিয়েছিলেন পামেলা অ্যান্ডারসন। কিন্তু ৫২ বছর বয়সী ‘বেওয়াচ’-খ্যাত এই তারকা মাত্র ১২ দিনেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

দুই সপ্তাহের কম সময় আগে ৭৪ বছর বয়সী প্রযোজক জন পিটার্সকে বিয়ে করেন পামেলা। জানা যায়, ৩৫ বছর আগে দুজন প্রথম ডেট করেন। কিন্তু পরিণতিতে এগোয়নি সেই সম্পর্ক।

এরপর তাদের জীবনে অনেকবার প্রেম ও বিয়ে আসে। কিন্তু দুজন যেন অপেক্ষায় ছিলেন দুজনার। জন বলেছিলেন, তার জীবনে অনেকে এলেও পামেলার জন্যই অপেক্ষা করছিলেন। সেই স্বপ্নের বিয়ে দুই সপ্তাহও টিকলো না।

হলিউড রিপোর্টারকে দেওয়া এক বিবৃতিতে পামেলা বলেন, “জীবন এক ভ্রমণ ও ভালোবাসা হলো প্রক্রিয়া। এই সর্বজনীন সত্যকে মাথায় রেখে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমাদের বিয়ের সনদপত্র গ্রহণ স্থগিত রাখছি এবং এই প্রক্রিয়ায় আমরা বিশ্বাস রেখেছি। আমাদের গোপনীয়তায় সম্মান দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ।”

২০ জানুয়ারি কঠোর গোপনীয়তার মধ্যে মালিবুতে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন পামেলা ও জন। ওই সময় উপস্থিত ছিলেন নায়িকার দুই ছেলে এবং জনের তিন মেয়ে ও সাবেক স্ত্রী ক্রিস্টিন। পরে তারা বিয়ের আইনি কাগজপত্রের জন্য আবেদন করেননি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা