সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাফিস-শামসুরের সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিএলে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি শাহরিয়ার নাফিস। থিতু হয়ে ফিরেছিলেন শামসুর রহমান শুভ। দ্বিতীয় ইনিংসে সে ব্যর্থতা কাটালেন দক্ষিণাঞ্চলের এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। উভয়ই পেয়েছেন সেঞ্চুরির দেখা!

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার ম্যাচের তৃতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করেন আগের দিন অপরাজিত থাকা নাফিস-শামসুর। ঊনিশ রান নিয়ে ব্যাটিয়ে নামা ওপেনার নাফিস তিন অঙ্ক স্পর্শ করেন ২৩৮ বলে। এতে রয়েছে ১০টি চারের মার। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা তার পঞ্চদশ সেঞ্চুরি!

সতীর্থ নাফিসের সেঞ্চুরি উদযাপনের রেশ না কাটতেই তিন অঙ্ক স্পর্শ করেন শামসুর। এ জন্য চার নম্বরে নামা এই ব্যাটসম্যানকে খেলতে হয়েছে ২১৮টি বল। হাঁকান ১০টি চার! প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা শামসুরের ঊনিশতম সেঞ্চুরি!

তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারল না নাফিস-শামসুর জুটি। দুইজনেরই ঘাতক পেসার আরিফুল ইসলাম। দলীয় ২২২ রানে উইকেট ছাড়ার সময় নাফিসের সংগ্রহ ছিল ২৫১ বলে বারো চারে ১১১।

দলীয় ২৪৩ রানে উইকেট ছাড়ার সময় বোল্ড হন শামসুর। উইকেট ছাড়ার সময় তার নামের পাশে ছিল ২২২ বলে এগারো চারে ১০৯ রান।

নাফিস-শামসুরের জুটিতে রান আসে ২১১! তাদের অসাধারণ ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ পেতে যাচ্ছে দক্ষিণাঞ্চল। দলটির সংগ্রহ ৩ উইকেটে আড়াইশো ছুঁই ছুঁই। প্রথম ইনিংসে ৫৫ রানের লিড পাওয়া দলটির মোড লিড এরই মধ্যে তিনশো ছাড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী