,

‘সীমান্তে অব্যাহত হত্যাকাণ্ডের বন্ধুত্বপূর্ণ সমাধান দেখতে চায় বাংলাদেশ’

news-image

নিজস্ব প্রতিবেদক : সীমান্ত হত্যার বিষয়ে ‘অত্যন্ত সতর্ক রয়েছেন’ দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ভারতের প্রতিশ্রুতি সত্ত্বেও সীমান্তে অব্যাহত হত্যাকাণ্ডের বন্ধুত্বপূর্ণ সমাধান দেখতে চায় বাংলাদেশ।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সীমান্তে একটি মৃত্যুও দেখতে চাই না। এটি গ্রহণযোগ্য নয়। এটি যে গ্রহণযোগ্য নয় সে বিষয়ে ভারতও একমত হয়েছিল।’

তিনি আরও বলেন, প্রতিবারই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে সীমান্ত হত্যার বিষয়ে ভারতকে বাংলাদেশের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

মানবাধিকার সংস্থা অধিকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৮ সালের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে কমপক্ষে ১ হাজার ১৪৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত বছর বিএসএফের গুলিতে কমপক্ষে ৪৩ বাংলাদেশিকে নিহত হয়েছেন। এছাড়া গত মাসেও বেশ কয়েকজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা