ট্রাম্পের অভিশংসন আটকে গেল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিনেটে নতুন সাক্ষী ডাকাসহ আরও প্রমাণ হাজির করার জন্য বিরোধী ডেমোক্র্যাটরা যে প্রস্তাব তুলেছিলেন শেষমেশ তা ধোপে টেকেনি।

আর মাত্র একজন সিনেটরকে পক্ষে টানতে না পারায় আটকে গেল ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া। এককথায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার অভিশংসন নাটক শেষ।

রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ন্যূনতম সমর্থনটুকুও না পাওয়ায় শুক্রবার ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ হাজিরের বিপক্ষে প্রস্তাব পাস করেন সিনেটররা।

গোটা সপ্তাহ ডেমোক্র্যাটরা চতুর্থ একজন রিপাবলিকান সিনেটরের সমর্থনের অপেক্ষায় ছিলেন। মোট চারজন রিপাবলিকানের সমর্থন পেলেই তাদের পক্ষে ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে সাক্ষী হিসেবে সিনেটে হাজির করা যেত। কিন্তু তিনজন রিপাবলিকান তাদের পক্ষে ভোট দিলেও চতুর্থজন পাওয়া যায়নি।

সিনেটে বিতর্ক শেষে সংখ্যালঘু ডেমোক্র্যাট নেতা চাক শুমার স্বীকার করেন, নতুন সাক্ষী বা প্রমাণ হাজির করার জন্য ৫১টি ভোট তাদের হাতে নেই।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ