ঢাকায় চলছে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

news-image

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রাজধানীতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে।রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এ হরতাল শুরু হয়েছে, একটানা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে রাজধানীতে হরতালে নির্বাচন পরবর্তী যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে হরতাল রাজধানীর জনজীবনে তেমন প্রভাব না ফেললেও এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে।

উল্লেখ্য, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ওষুধ ও খাবারের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ