রংপুরে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রংপুর ব্যুরো : দৈনিক যুগান্তরের একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে আজ শনিবার বিকেলে রংপুর ব্যুরো অফিসে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক ও রিভারাইন পিপলস্ রংপুর এর সভাপতি ড. তুহিন ওয়াদুদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগান্তর রংপুর ব্যুরো প্রধান মাহবুব রহমান, যমুনা টেলিভিশন রংপুরের স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নান, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসেসিয়েশনের রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, মোহনা টিভির ব্যুারো প্রধান শফিউল করিম শফিক, যুগান্তর স্বজন সমাবেশ রংপুর জেলা কমিটির আহ্বায়ক কবি ও লেখক বাদল রহমান, সদস্য সচিব সাংবাদিক হারুন উর রশীদ সোহেল, যুগ্ম আহ্বায়ক আয়শা আরিফা রানী, যুগান্তর রংপুর ব্যুরো ফটো সাংবাদিক উদয় চন্দ্র বর্মন, আমাদের প্রতিদিন বার্তা সম্পাদক বোরহান কবীর বিপ্লব, দৈনিক ইত্তেফাকের রংপুর অফিসের ফটো সাংবাদিক এম মিরু সরকার, যুগান্তর বেরোবি প্রতিনিধি রাব্বি হাসান সবুজ, প্রথম খবরের স্টাফ রিপোর্টার নুর হাসান চান প্রমুখ। এসময় রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।











