,

আতিক-তাপস সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে

news-image

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তারা দুইজনে গণভবনে যান।

মেয়র প্রার্থী আতিকুল ইসলামের ফেসবুক পেজ প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই মেয়র প্রার্থী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও বিজয়ের পথে থাকা আতিক ও তাপসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের এ দুই প্রার্থী জয়ের দাঁড় প্রান্তে রয়েছেন।

ঢাকা উত্তর সিটির মেয়র পদে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৩৯টি কেন্দ্রের ফল ঘোষণা হয়। তাতে নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৫০ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫৫ ভোট।

অপর দিকে দক্ষিণের ৯৭৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। তাতে নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৩২ ভোট, তার নিকটততম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা