সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখোমুখি দুই ট্রেন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা যাত্রীদের

news-image

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরব-ময়মনসিংহ রেল লাইনের কটিয়াদী উপজেলার মানিকখালি রেল স্টেশনে একই লাইনে সিগনাল দেয়ায় যাত্রীবাহী দুটি লোকাল ট্রেন মুখোমুখি হয়ে পড়ে। চালকের বুদ্ধিমত্তার কারণে রক্ষা পেল যাত্রীরা।

তাদের চিৎকারে জড়ো হয় এলাকার হাজার হাজার সাধারণ জনতা।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ময়মনসিংহ থেকে ঢাকাগামী ঈসা খাঁ লোকাল ট্রেনটি মানিকখালি রেল স্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়ানো ছিল। ঢাকা থেকে ময়মনসিংহগামী অপর ঈসা খাঁ ট্রেনটিকে স্টেশন মাস্টার ১ নম্বর লাইনেই সিগনাল দেয়। যার ফলে ট্রেনটি ১ নম্বর লাইনেই ঢুকে পড়ে।

স্টেশনে আগে থেকেই উপস্থিত ট্রেনের সম্মুখ লাইট দেখে চলন্ত ট্রেনের চালক দ্রুত ব্রেক কষে মুখোমুখি অবস্থানে এনে ট্রেনটি থামাতে সক্ষম হয়। ফলে জানমালের ব্যাপক ক্ষতি থেকে রক্ষা পায় যাত্রীরা এবং ট্রেনটিও ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যায়।

দুই ট্রেইনের যাত্রীরাই কান্নাকাটি করে এবং ভয় পেয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে আহত হয়।

এ সময় মানিকখালী স্টেশনের দায়িত্বে ছিলেন সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম।

প্রত্যক্ষদর্শী সাহাদাত হোসেন ফরিদ বলেন, একই লাইনে দুইটি সিগনাল দেয়ায় এই ঘটনা ঘটেছে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

মানিকখালি স্টেশন মাস্টার আবদুস সালাম বলেন, এ সময় আমি দায়িত্বে ছিলাম না, দায়িত্বে ছিলেন সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেইন দুটি স্টেশন ত্যাগ করেছে।

পূর্বাঞ্চলের জিএম (চট্টগ্রাম) নাসির উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী