,

বিএনপি কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এ হামলা চালায় বলে জানা গেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইউনুস সাংবাদিকদের বলেন, ‘শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল ও ঢিল ছোঁড়ে। তবে এতে দলের কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’

তিনি আরও জানান, হামলার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকাল সাড়ে চারটার দিকে ঢাকার দুই সিটির ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পর আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে যায়। তখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের মিছিলকে লক্ষ্য করে ‘ভোট চোর’, ‘ভোট চোর’ স্লোগান দেন। এর পর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও মিছিল নিয়ে এসে বিএনপির কার্যালয়ে হামলা চালান।

বিএনপির এক নেতা জানান, হামলার খবর সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা