সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট দল থেকে বাদ পড়লেন ইমরুল-মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : ফেব্রুয়ারি ও এপ্রিল, এই দুই মাসে তিনটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে টাইগাররা। এরপর ঘরের মাঠে ২২ ফেব্রুয়ারি একমাত্র টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে মুমিনুল হকের দল। এক মাস বিরতির পর ৫ এপ্রিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ‍মুমিনুল হককে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের এই দল ঘোষণা দেয় বিসিবি। দলে ফিরেছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, রুবেল হোসেন ও নাজমুল হোসেন শান্ত। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন। এছাড়া ইনজুরির কারণে দলে জায়গা পাননি মেহেদী মিরাজ ও সাদমান ইসলাম।

তিন দফার পাকিস্তান সফরের দ্বিতীয় দফায় আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে টাইগাররা। ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচটি।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, আল আমিন হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী