নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেবো : তাপস

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সি‌টি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘নির্বাচনের ফলাফল যাই হোক না কেন মেনে নেবো।’

আজ শ‌নিবার বিকেলে রাজধানীর গ্রীনরোডে নি‌জ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ভোটারদের উপস্থিতি কেন কম সেটা বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন তাপস। তিনি বলেন, ‘ভোটার কেন কম সেটা বিশ্লেষণ করবে বিশ্লেষকরা। তবে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ রয়েছে।’

জয় নিয়ে কতটা আশাবাদী প্রশ্ন করা হলে ব্যারিস্টার তাপস বলেন, ‘জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। ভোটার বেশি হলে আরও বেশি ভোটে জয় পেতে পারতাম বলে মনে করি। তারপরও একটি ‍সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ