সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

“পরীক্ষায় সফলতার জন্য দরকার দৃঢ় আত্মবিশ্বাস ও সাহস” -অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা

news-image

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া  : আগামী ৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতা কামনা করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চর চারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসায় এক দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। মাদ্রাসার প্রাঙ্গনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলের আয়োজন করে শিক্ষক ও শিক্ষার্থীরা।এতে শিক্ষা প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে পরীক্ষার্থীরা কোরআন তিলাওয়াত,মিলাদ-ক্বিয়াম ও মুনাজাত পরিচালনা করেন চর চারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাজহারুল ইসলাম আল ক্বাদরি। মুনাজাতে তিনি আল্লাহর দরবারে পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন।

এর আগে পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য পরীক্ষার্থীদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে চর চারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা সভাপতি হিসেবে বক্তব্য রাখেন। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মাজহারুল ইসলাম আল কাদরি,সহকারি শিক্ষক মো.নজরুল ইসলাম, ফাতেমাতুজ্জোহরা মো.আবুল বাসার,আরমান হোসেন,মাওলানা মো.রবিউল্লা,মোজাম্মেল হক,শফিকুল ইসলাম,ক্বারী আব্দুর রশিদ,মাওলানা মো.আসাদ উল্লাহ শ্যামল (শাহিন), মাওলানা ফজলুল হক,শফিকুর রহমান,সহকারি শিক্ষক মো.শাহিন আলমসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন,পরীক্ষায় ভালো প্রস্তুতি থাকার পরেও পরীক্ষাভীতিতে শিক্ষার্থীরা কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়। তাই পরীক্ষার আগমুহূর্তে এসে হতাশ হলে চলবে না, পরীক্ষার ভয় কাটিয়ে উঠতে হবে। পরীক্ষায় সাফল্যের জন্য দরকার দৃঢ় আত্মবিশ্বাস ও সাহস।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী