করোনাভাইরাস সারবে গো-মূত্র ও গোবরে!

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে চীনে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব সাস্থ্য সংস্থা।

এমতবস্থায় বিভিন্ন দেশের বিজ্ঞানীরা দিন-রাত চেষ্টা করেও এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি। তবে এই ভাইরাসের সম্ভাব্য প্রতিষেধক নিয়ে মন্তব্য করে সমালোচনার ঝড় তুলেছেন ভারতের রাজনৈতিক দল হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী চক্রপানি মহারাজ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি জানায়, সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে যখন সবাই আতঙ্কিত তখন উদ্ভট মন্তব্য করেছেন স্বামী চক্রপানি মহারাজ।

তিনি বলেন, গরুর মূত্র ও গোবরের সাহায্যে করোনাভাইরাসের চিকিৎসা করা সম্ভব। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে গরুর মূত্র ও গোবর ব্যবহার করতে হবে।

স্বামী চক্রপানি মহারাজ বলেন, যে কোনো ব্যক্তি ‘ওম নামাহ শিবাহ’ বলে শরীরে গরুর মূত্র ও গোবর মাখলেই করোনাভাইরাস থেকে রক্ষা পাবেন। এছাড়া করোনাভাইরাস তাড়াতে একটি বিশেষ প্রার্থনারও আয়োজন করা হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ