,

না ফেরার দেশে সাংবাদিক মিথুন মাহফুজ

news-image

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক মাহফুজুর রহমান মিথুন (মিথুন মাহফুজ) মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

মিথুন মাহফুজ দৈনিক আমাদের সময় পত্রিকায় সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

মিথুন মাহফুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই লতিফুর রহমান রিপন। তারা দুই ভাই রাজধানীর মহানগর প্রজেক্টে একটি বাসায় একসঙ্গে থাকতেন। তাদের পরিবার গ্রামের বাড়িতে থাকত। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।

লতিফুর রহমান বলেন, ‘সকাল ৮টা পর্যন্ত ভাইয়ের সঙ্গে কথা বলেছি। হঠাৎ ৯টার দিকে দেখি ভাই কথা বলছে না। পরে অ্যাম্বুলেন্সে করে ১০টা ২০ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মিথুন মাহফুজের মৃত্যুতে তার কর্মস্থল ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সিনিয়র এই সাংবাদিকের প্রথম জানাজা দুপুর সাড়ে ১২টায় তেজগাঁও শিল্প এলাকায় দৈনিক আমাদের সময় পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা