,

বিএনপির সাংগঠনিক শক্তি নেই : তাপস

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী না হওয়ায় নানা অভিযোগ করছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, বিএনপি প্রার্থীরা গণসংযোগের সময় নালিশ নিয়ে ব্যস্ত ছিল, এখন অভিযোগ নিয়ে ব্যস্ত আছে।

আজ শনিবার সকালে ধানমন্ডির কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেন তাপস। পরে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তাপস বলেন, ‘বিএনপির অভিযোগ সম্পূর্ণ অমূলক। বিএনপির সাংগঠনিক কাঠামো নেই, শক্তি নেই, তাই এজেন্ট দিতে পারেনি। না পেরে আমাদের দিকে নানা অভিযোগ করছে।’

নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন মানেই প্রতিযোগিতা, জয় পরাজয় হতেই পারে। ফলাফল যাই হোক, মেনে নেব।’

জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী, সবাই নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। কারণ, আমরা যে পাঁচ রূপরেখা তুলে ধরেছি, ঢাকাবাসী তা সাদরে গ্রহণ করেছে।’

নির্বাচনী পরিবেশ নিয়ে তাপস বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। কারও এজেন্টকে বাধা দেওয়া হয়নি।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা