,

যেভাবে ভোট দেবেন

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সবকটি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ভোটাররা যন্ত্রটির সঙ্গে ততটা পরিচিত না থাকায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন প্রচার-প্রচারণা ও মক ভোটের আয়োজনের মাধ্যমে ভোটারদের ইভিএমে ভোট দিতে আগ্রহী করে তোলার চেষ্টা করা হয়। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

যেভাবে ভোট দেবেন: আঙুলের ছাপ, ভোটার নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর বা স্মার্ট পরিচয়পত্র ব্যবহার করে ভোটার শনাক্ত করা হয়। নির্দিষ্ট কেন্দ্রের ভোটকক্ষে একজন করে ভোটার ভেরিফিকেশন করেন পোলিং অফিসার। ডেটা বেজে ভোটার বৈধ হিসেবে শনাক্ত হলেই ভেরিফিকেশনের সঙ্গে যুক্ত প্রজেক্টের মাধ্যমে তা পোলিং এজেন্টের কাছে দৃশ্যমান হবে। মেশিনটিতে কুইক রেসপন্স কোড QR CODE সহ আরও কিছু তথ্য সংবলিত টোকেন মুদ্রণ করে ভোটারকে দেওয়া হয়। ভোটার টোকেন নিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে এলে ভোটিং মেশিনের QR CODE স্ক্যানারের মাধ্যমে শনাক্ত করে গোপন কক্ষে থাকা তিনটি পদের জন্য ব্যালট ইউনিটে ব্যালট ইস্যু করা হবে। ভোটার পছন্দের প্রার্থী ও প্রতীক দেখে বাম দিকে বোতামে চাপ দিয়ে সিলেক্ট করবেন এবং ওই ব্যালট ইউনিটের সবুজ রঙের CONFIRM বোতাম চেপে তার ভোট শেষ করবেন। কখনো ভুলবশত কোনো প্রতীক সিলেক্ট করা হলে, ব্যালট ইউনিটের লাল রঙের CANCEL বোতাম চেপে পরবর্তীতে যেকোনো প্রার্থীকে আবার সিলেক্ট করা যাবে। এভাবে দুইবার CANCEL করা যাবে, তৃতীয়বার যেটি সিলেক্ট করা হবে সেটি বৈধ ভোট হিসেবে গৃহীত হবে।

কেন্দ্রের নাম ও ভোটার নম্বর পাবেন যেভাবে : ভোটারদের সুবিধার্থে মোবাইল এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের নাম জানার সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের ঠিকানা জানতে ১০৫ নম্বর এসএমএস পাঠিয়ে সব তথ্য পাবেন ভোটাররা। সে জন্য প্রথমে PC লিখে একটা স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর বা স্মার্ট আইডি কার্ড নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানতে পারবেন আপনার ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম ও সংশ্লিষ্ট কেন্দ্রে আপনার সিরিয়াল নম্বর।

এনআইডি নম্বরের ক্ষেত্রে ১৭ ডিজিট ও স্মার্ট আইডি নম্বরের ক্ষেত্রে ১০টি ডিজিট লিখতে হবে। যাদের এনআইডিতে ১৩টি ডিজিট আছে, তাঁদের নম্বরের শুরুতে জন্মসালটি লিখতে হবে। এসএমএস পাঠানোর সঙ্গে সঙ্গে ফিরতি এসএমএস নাও আসতে পারে। সে ক্ষেত্রে অপেক্ষা করুন। আপনার ভোটার নম্বর এবং ওই কেন্দ্রে আপনার সিরিয়াল নম্বরটাও এসএমএসে জানানো হবে। ফলে কেন্দ্রে ঢুকে সহজেই পেয়ে যাবেন আপনার জন্য নির্ধারিত ভোটকক্ষটি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা