সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

news-image

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এলাকা থেকে ১৪৭ বোতল ফেনসিডিলসহ মোঃ মোশাহেদুল্লাহ (৪২) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা আড়াই টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন তালশহর এলাকার মোঃ সিরাজুর রহমান এর বাসার সামনে অভিযান পরিচালনা করে মোঃ মোশাহেদুল্লাহকে আটক করা হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে র‌্যাবের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটককৃত মোঃ মোশাহেদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকার মোঃ সিরাজুর রহমান এর ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মো. যোবায়ের জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আশুগঞ্জের তালশহর এলাকার মোঃ সিরাজুর রহমান এর বাসার সামনে অভিযান পরিচালনা করে মোশাহেদুল্লাহকে আটক করে। আটককৃত ব্যক্তির গৃহ তল্লাশী করে ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে