,

আশুগঞ্জে ৬৩ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ তিনজন আটক

news-image

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৬৩ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা ও যাত্রাপুর এলাকা থেকে আটক করা হয়। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভারত সীমান্ত থেকে ভারতীয় গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ী ঢাকা যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে এটিএসআই মো.মিজানুর রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। প্রাইভেটকারটি আসার সাথে সাথে ধাওয়া করলে গাড়ীটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক করা হয়। আটক কৃত গাড়ীটি তল্লাশি করে ৫৭ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজনকে আটক করা হয়। এসময় গাড়ীর ভিতর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৫৭ কেজি গাঁজা। একই দিনে আরও একজন মাদক ব্যবসায়ীকে ৬ কেজি গাঁজাসহ আশুগঞ্জ যাত্রাপুর এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হল, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার কাজীনগর গ্রামের গাউছ উদ্দিনের ছেলে মহিম উদ্দিন (২৩)ও দিরাই উপজেলার বদলপুর গ্রামের জালাল উদিন এর ছেলে তাবু মিয়া(১৯)। নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলার রাজনগর গ্রামের মৃত বরুন আলীর ছেলে সাইফুল ইসলাম (মজনু)(৫০) তাদেরকে আটক করে পুলিশ।এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ। তিনি বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে এবং তা চলমান থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা