মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিককে মারধোর করায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিককে মারধোরের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় দুপুর সাড়ে ১২ টা থেকে প্রায় ঘন্টাব্যাপী এ সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কুমিল্লা-সিলেট ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দু’পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় কয়েক হাজার যাত্রীরা চরম দুর্ভোগে পরে।

শ্রমিকদের অভিযোগ, মহাসড়কের পৈরতলা এলাকায় পুলিশ দিগন্ত পরিবহনের এক শ্রমিকের কাছ থেকে চাঁদা দাবী করে। চাঁদা না পেয়ে পুলিশ তাকে মারধোর করে। এর প্রতিবাদের তারা মহাসড়ক অবরোধ করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিচারের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে। পরে ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পৌছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন জানান, ভুল বুঝাবুঝির পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি ঘটেছে। বিষয়টি পরিবহন নেতৃবৃন্দের সাথে কথা বলে মীমাংসা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার, মৃত্যু ৪১৫

দুধের শিশুসহ মা গেলেন কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ছিল আরও ২ সন্তান

লাইফ সাপোর্টে বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

‘মা গো…আর মারিস না ভাই’

পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার

জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মসূচিতে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসক!

সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী