,

জলাতঙ্ক রোগ নির্মূলে মানুষের পাশাপাশি কুকুরকেও ভ্যাকসিন দেওয়া হচ্ছে : ডাঃ শাহআলম

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ শাহআলম বলেন- জলাতঙ্ক একটি ভয়ঙ্কর মরণব্যাধি। এ রোগে মৃত্যুর হার শতভাগ। এই রোগ থেকে বাঁচার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিউনিকেশন ডিজিজ কন্ট্রোল অপারেশন প্লানের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় কুকুরের ভ্যাকসিন দেওয়া হবে।

তিনি বলেন, এ রোগ নির্মূলে মানুষের পাশাপাশি কুকুরকেও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দেশব্যাপী জলাতঙ্ক রোগ নির্মূলে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। তিনি এ রোগ নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন। গতকাল সোমবার জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান (এসডিডি) কার্যক্রমের অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ শাহআলম এ কথা বলেন।

সকাল ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের শহীদ ডাঃ মিলন মিলনায়তনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ মোঃ মমতাজুল হক, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, পৌরসভার সচিব মোঃ সামসুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, আজাদ হাজারী আঙ্গুর, আমিনুল হক পাভেলসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, স্বাস্থ্য পরিদর্শক, স্যানেটারি পরিদর্শক, এমটি ইপিআই, সহকারি স্বাস্থ্য পরিদর্শকসহ ৪৮ জন বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রতিনিধি। সভা কো-অর্ডিনেটের দায়িত্ব পালন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবেশ পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন, মাস ডক ভেকনিনেশন এর ডিজি অধিদপ্তরের কো-অর্ডিনেটর মোঃ কামরুজ্জামান প্রেজেনটেশন উপস্থাপন করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা