সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা ভাইরাস নিয়ে আখাউড়া স্থলবন্দরে সতর্কতা অবলম্বন

news-image
তৌহিদুর রহমান নিটল ,ব্রাহ্মণবাড়িয়া : চীনে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় নড়েচড়ে বসছে ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ। রবিবার সকালে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে হেলথ ডেস্ক কাজ শুরু করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মোঃ শাহ আলম জানান, স্বাস্থ্য
বিভাগের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহন করা হয়। ডেস্কের কর্মীরা চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী বাংলাদেশী ও ভারতীয় কোনো নাগরিক সম্প্রতি চীন ভ্রমণ করেছেন কী-না সেটি শনাক্ত করবেন। যদি এমন কোনো যাত্রীর সন্ধান পাওয়া যায় তাহলে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
ভাইরাস সনাক্ত করতে প্রয়োজনে ঢাকায় পাঠানো হবে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ডেস্কের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন ২ জন করে স্বাস্থ্যকর্মী পালাক্রমে এখানে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন এক থেকে দেড় হাজার যাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করে থাকেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে