করোনা ভাইরাস সতর্কতায় আখাউড়া স্থলবন্দরে হেলথ ডেস্ক
সম্প্রতি চীনের হুবেইয়ের উহান থেকে ছড়িয়ে পড়া নিউমোনিয়া সদৃশ করোনা ভাইরাসে দেশটিতে সর্ব শেষ খবর পাওয়া পর্যন্ত ৪১ জন নিহত হয়েছে। এখন এ ভাইরাসে আক্রান্ত ১১ জনকে সনাক্ত করেছে ভারতও। এদের মধ্যে সাতজন কেরালার, দুইজন মুম্বাইয়ের এবং একজন করে বেঙ্গালুরু ও হায়দরাবাদের বাসিন্দা। প্রতিবেশী দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তের খবরের মধ্যেই দেশের ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি করেছে ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বসানো হেলথ ডেস্কের কার্যক্রম আগামী সোমবার (২৭ জানুয়ারি) থেকে কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে।
উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলোর মধ্যে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট উল্লেখযোগ্য বলে জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়া এই ভাইরাস অনেকটাই সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা সার্সের মতো বলেই তাদের ভাষ্য। সার্সের কারণে ২০০২ এবং ২০০৩ সালে বিভিন্ন দেশে শতশত মানুষের মৃত্যু হয়েছিল।











